গোল্ড-প্লেটেড আর সিলভার জুয়েলারি সঠিক যত্নে বছরের পর বছর নতুনের মতো উজ্জ্বল থাকতে পারে। কিছু সহজ অভ্যাস মেনে চললেই এটা সম্ভব।
গোসল, সাঁতার বা প্রচুর ঘাম হওয়ার সময় গয়না খুলে রাখুন। পানি ও লবণাক্ত ঘাম প্লেটিং দ্রুত নষ্ট করে দেয়।
পারফিউম, লোশন বা হেয়ারস্প্রে ব্যবহারের পর গয়না পরুন, আগে নয়। এই প্রোডাক্টগুলোর রাসায়নিক উপাদান ধাতুর সাথে বিক্রিয়া করে রং নষ্ট করতে পারে।
একসাথে গাদাগাদি করে রাখলে গয়নায় দাগ পড়ে বা স্ক্র্যাচ হয়। প্রতিটা পিস আলাদা পাউচ বা কম্পার্টমেন্টে রাখুন, বিশেষ করে যেগুলোতে পাথর বসানো আছে।
ব্যবহারের পর একটা নরম, শুকনো কাপড় দিয়ে হালকাভাবে মুছে রাখুন। এতে হাতের তেল বা ধুলো জমে থাকে না।
বাতাসের সংস্পর্শে এলে ধাতু অক্সিডাইজড হয়ে রং হারায় (ট্যার্নিশ)। জিপলক ব্যাগ বা এয়ারটাইট পাউচে রাখলে এটা অনেকটাই এড়ানো যায়।
আমাদের সব জুয়েলারি অ্যান্টি-ট্যার্নিশ কোটিং সহ আসে, তবে উপরের টিপসগুলো মেনে চললে উজ্জ্বলতা আরও অনেক দিন স্থায়ী হবে।